রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ছিলেন ফুটপাতের জুতা ব্যবসায়ী।
ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো.শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্ত এলাকার ভারতীয় অংশে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) নিহত হয়েছেন। সে পরীপুরকুল্লা গ্রামের যুগিরপাড়ার মৃত রহমতউল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পারে এলাকাবাসী। ভারতের মহাখোলা বিএসএফ ক্যাম্প এলাকার ৯১-৯২ নং পিলারের অদূরে এ ঘটনা ঘটে।
যশোর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জসিম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।
বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে আবুল কালাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর বাস ষ্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।